প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওরিয়েন্ট ব্রেড প্রথম বিভাগ হ্যান্ডবলে কাল শুভসূচনা করেছে মনসুর স্পোর্টিং ক্লাব ও প্রাইম স্পোর্টিং ক্লাব। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে মনসুর স্পোর্টিং ১৮-১২ গোলে হারিয়েছে যাত্রাবাড়ী স্পোর্টস একাডেমিকে। মনসুরের রফিকুল ১০টি ও আবুল হোসেন ৪টি গোল করেছেন। যাত্রাবাড়ীর জিয়াউল করেছেন ৭টি গোল। অন্য ম্যাচে প্রাইম স্পোর্টিং ৩৭-২৮ গোলে হারিয়েছে পূর্বাচল পরিষদকে। জয়ী দলের সোহাগ ১৭টি ও আফ্রিদি ১০টি গোল করেছেন। পূর্বাচলের সাহিদ ও সুব্রতও করেছেন ১০টি করে গোল। খেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী জিএম কাদের।