মনিলাল আসছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচন পর্যবেক্ষণ করতে আসছেন এএফসির সহসভাপতি ও ফিফা উন্নয়ন কর্মকর্তা মনিলাল ফার্নান্দো। নির্বাচন পর্যবেক্ষণ করতে তাঁকে পাঠাচ্ছে ফিফা। বাফুফের গত নির্বাচনেও পর্যবেক্ষক হিসেবে এসেছিলেন মনিলাল। ৩০ এপ্রিল হচ্ছে বাফুফের নির্বাচন।