মনের দুঃখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত সাড়ে ১০টায় হঠাৎ ফোন বেজে উঠল। ৯৯৯ নম্বরে ফোন, ম্যানচেস্টার পুলিশ ভেবেছিল নিশ্চয়ই কোথাও কোনো দুর্ঘটনা ঘটেছে। ওপাশের কথা শুনে ভিরমি খাওয়ার জোগাড়। জড়ানো কণ্ঠে কে যেন বলছেন, তিনি স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে কথা বলতে চান। বোঝাই যাচ্ছিল, লিগ কাপে প্রিয় ক্লাব হেরে যাওয়ায় মতিভ্রম হয়েছে কোনো ভক্তের। আকণ্ঠ মাতাল হয়ে তাই ফোন করে ফার্গিকে চাইছেন। পরে ম্যানচেস্টার পুলিশ নিজেদের ফেসবুক পেজে মনে করিয়ে দিয়েছে ৯৯৯ নম্বরটা শুধু জরুরি প্রয়োজনের জন্যই। সেই সঙ্গে পরামর্শ দিয়েছে বেদনাহত ভক্তদের সরাসরি ক্লাবেই ফোন দিতে! ওয়েবসাইট।