মনের মতো জয়ের আশায় ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারালেও ব্রাজিলের বিশ্বকাপ মিশন মনের মতো হয়নি। তাই দলের খেলোয়াড়রা চাইছেন আজ ছন্দময় ফুটবল উপহার দিয়ে মেক্সিকোকে হার মানাতে।
দলের অন্যতম ভরসা অস্কার মনে করেন, কাজটি খুব সহজ হবে না। সামর্থ্যের সেরা খেলা দিয়েই মেক্সিকোকে হারাতে হবে।
আরেক খেলোয়াড় হাল্ক মনে করেন, জয়ের পথ কঠিন। তবে ফোর্তলেজার অগণিত ব্রাজিলিয়ান সমর্থনে কঠিন পথ হতে পারে অনেক সহজ।
ফোর্তলেজার মাঠে কনফেডারেশন্স কাপের গত আসরে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জিতেছিল ব্রাজিল।