মনের যন্ত্রণা শরীরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোক ভুলে সামনে এগিয়ে যেতে চান অনেকে। কেউ আবার এগোতে চান শোককে শক্তি বানিয়ে। মরিসিও পিনিলা সম্ভবত দ্বিতীয় দলে। ব্রাজিলের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের একেবারে শেষ মুহূর্তে তাঁর গুলির গতির দারুণ এক শট ফিরে আসে বার কাঁপিয়ে। বলটি কয়েক সেন্টিমিটার নিচে থাকলেই জিতে যেত চিলি। যন্ত্রণাময় স্মৃতিটা মস্তিষ্কে তো থাকবেই, পিনিলা রাখছেন শরীরেও। বল ক্রসবারে লাগার ওই মুহূর্তটির উল্কি আঁকিয়েছেন নিজের পিঠে। ছবির নিচে লেখা, ‘ওয়ান সেন্টিমিটার ফ্রম গ্লোরি!’ সেদিন পরে টাইব্রেকারেও শট মিস করেছিলেন পিনিলা। তবে সেটি হয়তো ভুলেই যেতে চান। টাইব্রেকার মিসের তো উল্কি আঁকাননি! মেইল অনলাইন।