মনোবিদ শরণে সিদ্দিকুর

কুর্মিটোলার সবুজ গলফ কোর্সে ধ্যানমগ্ন সিদ্দিকুর রহমান! টি-অফ করার আগে খানিকক্ষণ চোখ বুজে দাঁড়িয়ে রইলেন। পাশে দাঁড়ানো মনোবিদ আলী খান কিছু একটা বলতেই শট নিলেন। এরপরই বার্ডি করলেন সিদ্দিকুর।
বড় কোনো টুর্নামেন্টে তীরে গিয়ে তরী ডোবানোর অভ্যাসটা অনেক পুরনো সিদ্দিকুরের। স্নায়ুচাপে ভেঙে পড়া সিদ্দিকুরের এই রোগ সারাতে আজ সকালে কানাডা থেকে আনা হয়েছে বাংলাদেশি মনোবিদ আলী খানকে। মনোবিদের সঙ্গে আজ বিকেলে প্রায় ঘন্টাখানেক কুর্মিটোলা কোর্সে কাজ করেছেন সিদ্দিকুর। আগামীকাল ভোর ৬টায় রিওর উদ্দেশে উড়াল দেবেন দেশসেরা গলফার। যাওয়ার আগে মনোবিদের সঙ্গে কাজ করে দেশ সেরা এই গলফার জানালেন, ‘আমি সরাসরি তার সঙ্গে এর আগে কাজ করিনি। আজ তাঁরর সঙ্গে কাজ করার পর খুব ভালো লাগছে। আশা করি নিজের সেরাটা দিতে পারব অলিম্পিকে।’
এই মনোবিদ এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গেও কাজ করেছেন।