মনোনয়নপত্র কিনলেন সালাউদ্দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে পুনর্নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনলেন কাজী সালাউদ্দিন। কাল ছিল মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিন। সালাউদ্দিন ছাড়াও বর্তমান কমিটি থেকে গতকাল মনোনয়নপত্র কিনেছেন সালাম মুর্শেদী, বাদল রায়, শওকত আলী খান জাহাঙ্গীর, শেখ মোহাম্মদ আসলাম, কাজী নাবিল আহমেদ, আনোয়ারুল হক হেলাল, সত্যজিৎ দাস (রুপু) প্রমুখ। সাবেক খেলোয়াড় সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও জাকারিয়া পিন্টুও মনোনয়নপত্র নিয়েছেন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৪ জন মনোনয়নপত্র কিনেছেন। আগামীকাল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। পরদিন আপত্তি শুনানি ও ২০ এপ্রিল বাছাই। নির্বাচন হবে ৩০ এপ্রিল।