মনোযোগের অভাবেই ক্যাচ মিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ওয়ানডের দুঃস্মৃতি ভুলতে ক্যাচিং প্র্যাকটিসে মন । প্রথম আলো
প্রথম ওয়ানডের দুঃস্মৃতি ভুলতে ক্যাচিং প্র্যাকটিসে মন । প্রথম আলো

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির ক্যাচগুলো দেখলে কথাটা সত্যি মনে হতে পারে, আবার প্রথম ওয়ানডের ক্যাচ মিসের মহড়া দেখলে কোরি রিচার্ডসের কথাটাকে মনে হতে পারে অবাস্তব। কথাটা কী শুনবেন? ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিশ্বের সেরা চার-পাঁচটা ফিল্ডিং দলের একটা বাংলাদেশ।’

প্রথম ওয়ানডের দুঃস্মৃতি ভুলতে ক্যাচিং প্র্যাকটিসে মন । প্রথম আলো
প্রথম ওয়ানডের দুঃস্মৃতি ভুলতে ক্যাচিং প্র্যাকটিসে মন । প্রথম আলো

কিন্তু ফিল্ডিংয়ে এমন ‘সেরা’ দলের হাত থেকে কীভাবে ও রকম টপাটপ ক্যাচ পড়ে! মুড়িমুড়কির মতো আসা ক্যাচও ধরতে পারবে না তারা? বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ এর জন্য দায়ী করেছেন খেলোয়াড়দের মনোযোগের অভাবকে, ‘এটা মনোযোগের অভাবেই ঘটেছে। নইলে আমরা খুবই ভালো ফিল্ডিং দল এবং গত ১২ মাসে সেটা আমরা প্রমাণও করেছি।’ কোরি রিচার্ডসের দাবি, পরিসংখ্যান অনুযায়ী গত এক বছরে খুব বেশি ক্যাচ ছাড়েনি বাংলাদেশ দলের ফিল্ডাররা, ‘বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের ছেলেরা অসাধারণ ফিল্ডিং করে। ওই রাতে (শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে) মনোযোগের অভাবেই কিছু ক্যাচ পড়েছে।’
কোচের বিশ্লেষণ বলছে, ক্যাচ পড়লে যত দ্রুত সম্ভব সেটাকে ভুলে যেতে হবে। মাথার ভেতর ওই এক জিনিসই ঘুরতে থাকলে পরে ফিল্ডিংও খারাপ হতে বাধ্য, ‘একবার ক্যাচ পড়ে গেলে সেটা নিয়ে আর কিছু করার থাকে না। পরের বলটার দিকে মনোযোগ দিতে হলে সেটা মাথা থেকে ঝেড়ে ফেলাই ভালো। ফসকে যাওয়া ক্যাচ নিয়ে ভাবতে থাকা কোনো কাজের কথা নয়।’ আর কেউ যদি সেই ফেলে দেওয়া ক্যাচটা নিয়েই ভাবতে থাকে, ম্যাচ থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে সে। ম্যাচের অন্য অংশে ভালো খেললেও দেখা গেল, ক্যাচ ফেলার পর থেকে সে আর ম্যাচে নেই।
ম্যাচে একটা-দুটি ক্যাচ পড়তেই পারে। কিন্তু তার পরও পেশাদার ক্রিকেটারদের মনোসংযোগে চিড় ধরা উচিত নয় বলে মনে করেন ফিল্ডিং কোচ, ‘তারা পেশাদার ক্রিকেটার। তাদের বুঝতে হবে, যেটা গেছে, সেটা গেছে। তার চেয়ে বরং পরের সুযোগটা যেন কাজে লাগানো যায়, সেদিকে মনোযোগ দিতে হবে।’ তবে প্রথম ওয়ানডেতে ও রকম ক্যাচ ছাড়ার মহোৎসবের পরও নিজের বিশ্বাসে অটল কোরি রিচার্ডস, ‘১৫ মিনিটের মধ্যে দু-দুটো ক্যাচ পড়ায় কিছুটা সময় আমাদের খারাপ গেছে। কিন্তু আমরা যে দারুণ এক ফিল্ডিং দল, সেটা তাতে মুছে যায়নি।’