মন্টে কার্লোয় নাদালের অষ্টম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুর্নামেন্টটাকে নিজের সম্পত্তিই বানিয়ে ফেলেছেন। দুরন্ত ফর্মে থাকা নোভাক জোকোভিচ এবার ফাইনালের প্রতিপক্ষ বলেই খানিকটা সংশয় ছিল। সার্ব তারকার বিপক্ষে কালকের আগে হেরেছেন টানা সাতটি ফাইনাল। কিন্তু পাত্তাই পেলেন না জোকোভিচ। এক নম্বর তারকাকে ৬-৩, ৬-১ সেটে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্সে টানা অষ্টম শিরোপা জিতলেন রাফায়েল নাদাল। মন্টে কার্লোতে এটা ছিল তাঁর টানা ৪২তম জয়। গত বছরের ফ্রেঞ্চ ওপেন জয়ের পর এটাই নাদালের প্রথম এটিপি শিরোপা। ইতিহাস গড়ে ক্লে-কোর্টের রাজা রোমাঞ্চিত, ‘আটবার এই ঐতিহাসিক টুর্নামেন্ট জয়ের কীর্তি অবিশ্বাস্য। টানা সাতটি ফাইনাল হেরেছি নোভাকের কাছে, আরেকটি হারলেও আলাদা কিছু হতো না। কিন্তু এই জয়টা অনেক বড় একটা ব্যবধান গড়ে দেবে।’ এএফপি।