মন্তব্যের জেরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইমন টেলর ব্রিটিশ এয়ারওয়েজের আঞ্চলিক ব্যবস্থাপক। প্রতিদিন ১৫০০ কেবিন ক্রুকে সামলানো তাঁর কাজ। এ ধরনের চাকরিতে যাত্রীদের সঙ্গে সামান্য অশোভন আচরণও অমার্জনীয়। টেলর তো সেটা করেছেনই, কিন্তু এমন একজনের সঙ্গে করেছেন যেটা নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমে তোলপাড়। কদিন আগে উইম্বলডন জয়ের পরপরই অ্যান্ডি মারের মা জুডি মারেকে নাকি ফেসবুকে ‘লবণ দেওয়া শামুক’ ‘বেতো পিং পং বল’ বলেছেন টেলর। অথচ এক মাস আগেই ‘ব্রিটিশ নাম্বার ওয়ান’ নামে একটা প্রতিযোগিতার আয়োজন করে ব্রিটিশ এয়ারওয়েজ। সংস্থাটি অবশ্য সঙ্গে সঙ্গেই দুঃখ প্রকাশ করেছে। কিন্তু বেচারা টেলরের চাকরি নিয়েই পড়ে গেছে টানাটানি! ওয়েবসাইট।