মন্তোলিভোর মনে ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিকার্ডো মন্তোলিভো
রিকার্ডো মন্তোলিভো

হিসাবের খাতায় ইতালিকে একটু পেছনের দিকে রাখছেন অনেকে। অবশ্য এ আর নতুন কী! বিশ্বকাপে ইতালিকে নিয়ে মাতামাতি তেমন হয় না। কিন্তু দলটা ঠিকই সময়মতো জ্বলে ওঠে এবং আলোটা কেড়ে নেয়। চারবার বিশ্বকাপ জয় সেটিরই প্রমাণ। এবারও ইতালি ঝলক দেখাবে না, কে বলতে পারে!
ইতালির মিডফিল্ডার রিকার্ডো মন্তোলিভো সেই বিশ্বাস নিয়েই যাবেন ব্রাজিল । এসি মিলান অধিনায়ক স্বপ্ন দেখছেন আজ্জুরিরা ফাইনালে যাবে । ইতালির চেয়ে ব্রাজিল, জার্মানিসহ অন্তত চার-পাঁটটি দল শিরোপা-দৌড়ে এগিয়ে, এটা মেনে নিলেও ২৯ বছর বয়সী মন্তোলিভো তাঁর দলকে পিছিয়ে রাখতে নারাজ৷ কেন-ই বা পিছিয়ে রাখবেন?
২০০৬ বিশ্বকাপ জয় বা ২০১২ ইউরোতে রানার্সআপ হওয়ার আগে তেমন মনোযোগ পায়নি ইতালি। আস্তে আস্তে খোলস ছেড়ে বেরিয়ে তারা জানিয়ে দিয়েছিল, ইতালিকে সমীহ করতেই হবে। ব্রাজিলেও সেটাই চান মন্তোলিভো, ‘আমাদের সবারই স্বপ্ন ফাইনালে ওঠা। স্বপ্ন তাড়া করতে হবে আমাদের এবং সেটিকে ছাড়িয়ে যাওয়া চাই।’
কতটা সফল হতে পারে ইতালি সময়ই বলবে । তবে মন্তোলিভোর স্বীকার করতে কোনো দ্বিধা নেই, ‘শক্তিশালী অনেক দল আছে বিশ্বকাপে। যে কারণে এই অভিযানটা আমাদের জন্য খুব কঠিন। কয়েকটা দল আমাদের চেয়েও শক্তিশালী।’ পরক্ষণেই অবশ্য ইতালির মাঝমাঠের অন্যতম এই প্রাণভোমরার প্রত্যয়ী উচ্চারণ, ‘আমরা একটা দল হয়ে খেলব এবং অন্যদের পথে কাঁটা বিছাব।’
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইতালির বিশ্বকাপ যাত্রা শুরু ১৪ জুন । মন্তোলিভো যেন এই ম্যাচটাকেই করছেন পাখির চোখ, ‘এ সপ্তাহের অনুশীলনে আমরা প্রথম ম্যাচটার জন্য প্রস্তুতি নিচ্ছি। এিটই গ্রুপের ভাগ্যনির্ধারক ম্যাচ হতে পারে সবার জন্য।’ জানেন সামনে কঠিন লড়াই, তবু আত্মবিশ্বাসী শোনাচ্ছে তাঁর কণ্ঠ, ‘দুই বছর আগে যেমন ছিলাম, তার চেয়ে এখন আমরা অনেক বেশি তৈরি। আমরা চার বছর ধরে আছি প্রানদেল্লির সঙ্গে। তিনি আমাদের আরও শক্তিশালী করে তুলেছেন।’
সর্বশেষ শেষ পাঁচটি ম্যাচে জয়ের দেখা পায়নি ইতালি। বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচ এবং দুটি প্রীতি ম্যাচ ড্র। গত মার্চে স্পেনের সঙ্গে প্রীতি ম্যাচে হার৷ সাম্প্রিতক সময়টা যখন এমনই খারাপ কেটেছে, ঘুরে দাঁড়ানোর জন্য বিশ্বকাপের চেয়ে বড় মঞ্চ আর কী হতে পারে!
মাথার ওপর আছেন প্রানদেল্লির মতো অভিজ্ঞ কোচ, যিনি ইতালিকে স্বপ্ন দেখাচ্ছেন নতুন করে৷ গত বিশ্বকাপের মার্সেলো লিপ্পির ইতালি গ্রুপ থেকেই বিদায় নিয়েছিল জয় ছাড়া৷ সেই দুঃস্মৃতি েভালারও অভিযান এবার ব্রাজিলে৷ বুফনদের কোচ হিসেবে সিজারে প্রানদেল্লির চুক্তি ২০১৬ পর্যন্ত বাড়ানোও ইতিবাচক ভাবা হচ্ছে দলের জন্য। এ নিয়ে জার্মানি ও ইতালির দ্বৈত পাসপোর্টধারী মন্তোলিভোর কথা, ‘কোচ আমাদের তৈরি করতে সম্ভব সবকিছুই করছেন।’
মন্তোলিভোর মা জার্মান, বাবা ইতালিয়ান। টট্টি, জিদান, ল্যাম্পার্ডকে আদর্শ মেনে আসা ইতালির এই যোদ্ধার এটি দ্বিতীয় বিশ্বকাপ৷ তাঁর কাছে বিশেষ কিছু চাইছে দল। বিশ্বকাপ জিতে গেলে তো কথাই নেই! ওয়েবসাইট৷