প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৩ বছর কেটে গেছে, কেউ কথা রাখেনি। সেই কেপলার ওয়েসেলস থেকে শুরু। এরপর হানসি ক্রনিয়ে, শন পোলক, গ্রায়েম স্মিথ... কথা রাখেননি কেউই। নকআউট পর্বের বজ্রকঠিন ফাঁস প্রতিবারই গলা চেপে ধরেছে দক্ষিণ আফ্রিকার। অবশেষে কথা রাখতে পারলেন এবি ডি ভিলিয়ার্স। বিশ্বকাপের আগেই দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী ফিকিলি এমবালুলাকে কথা দিয়ে এসেছিলেন, যেভাবেই হোক নকআউট পর্বে ‘চোক’ করার দুর্নাম ঘোচাবেন। শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার পর উচ্ছ্বসিত এমবালুলা তাই বলে বসেছেন, ‘আমরা আর চোকার নই, এখন থেকে আমাদের “সেমিফাইনালিস্টদের দল” বলা উচিত।’ ডি ভিলিয়ার্সরা হেরে গেলে অবশ্য এই মন্ত্রীরই হয়তো অন্য রূপ দেখা যেত। আফ্রিকান নেশনস কাপে দক্ষিণ আফ্রিকা ফুটবল দল উঠতে ব্যর্থ হয়েছিল। মন্ত্রী তখন তাদের ‘কাপুরুষের দল’ বলেছিলেন। ভাগ্য ভালো, ডি ভিলিয়ার্সরা ব্যর্থ হননি! ক্রিকইনফো।