মন্ত্রী এলেই সচল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো টুর্নামেন্টের সময় পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে দৃশ্যটা প্রায়ই দেখা যায়। ইনডোর ঘুটঘুটে অন্ধকার। একটু বাতাস গায়ে লাগাতে বাইরে বসে আছেন খেলোয়াড়-কর্মকর্তারা। খেলোয়াড়েরা এটাতে অভ্যস্তই হয়ে গেছেন। ইদানীং আরেকটি বিষয়ও যোগ হয়েছে—গরমের মধ্যেই খেলা। পুরো ইনডোর শীতাতপনিয়ন্ত্রিত (এসি) হলেও খেলার সময় এটি কখনোই চালু থাকে না। তখন ইনডোর হয়ে পড়ে গুদামঘর। জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের অনুরোধ করে পরশু মিনিট দশেক এসি চালু করা হয়েছিল। কিন্তু আবার নাকি ‘বিকল’ হয়ে পড়ে এসি! সেদিন টিটি ফেডারেশনের এক কর্মকর্তা বলছিলেন, ‘দেখবেন, মন্ত্রী এলে ঠিকই চালু হয়ে যাবে।’ কাল ওয়ালটন উন্মুক্ত টিটির ফাইনালে অতিথি হয়ে এসেছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কী অবাক কাণ্ড—ভুলেও এসি ‘নষ্ট’ হলো না একবারের জন্যও!