মন্ত্রী টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রী টেন্ডুলকার
মন্ত্রী টেন্ডুলকার

সাংসদ’ হয়েছেন তো কবেই। শচীন টেন্ডুলকার কখনো মন্ত্রী হতে পারবেন? মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী না হোন, ‘সাম্মানিক মন্ত্রী’ তিনি হতেই পারেন। পিটি উষা যেমন বলেই দিলেন, অবদানের কথা মাথায় রেখে টেন্ডুলকারকে অনানুষ্ঠানিক ক্রীড়ামন্ত্রী করা উচিত। ভারতের সাবেক ট্র্যাক ও ফিল্ডের রানি টেন্ডুলকার-মুগ্ধ। অথচ শুরুতে টেন্ডুলকারের খেলাই দেখতেন না ৪৯ বছর বয়সী সাবেক অ্যাথলেট। ১৯৯০-এর দশকে উষাকে নিয়ে টেন্ডুলকারের একটা মন্তব্যই তাঁকে উষার মনে স্থায়ী আসন দেয়। উষাই বলেছেন, ‘সে বলেছিল, ভারতের একজন মেয়েকে বিশ্বমঞ্চে পারফর্ম করতে দেখাটা তাঁকে অনুপ্রাণিত করে। তাঁর ওই মন্তব্য আমার হূদয় ছুঁয়ে যায় এবং আমি শচীনের ভক্ত হয়ে যাই।’ ওয়েবসাইট।