মন্ত্রীদের ঘাড়ে ব্যর্থতার কোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে আশানুরূপ খেলতে ব্যর্থ হলেন খেলোয়াড়েরা আর পদ হারালেন মন্ত্রীরা।ভাবা যায়? কিন্তু এমনটাই হয়েছে ঘানায়। বিশ্বকাপে ফুটবল দলের ব্যর্থতা আর খেলোয়াড়দের মধ্যে অন্তঃকলহকে কারণ দেখিয়ে ঘানার প্রেসিডেন্ট জন মাহামা সরিয়ে দিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী আর উপক্রীড়ামন্ত্রীকে। গ্রুপ ‘জি’তে জার্মানির সঙ্গে ড্র করলেও পর্তুগাল ও যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে ঘানা। আর মাঝপথে সুলে মুনতারি ও কেভিন প্রিন্স-বোয়াটেংকে দেশে ফেরত পাঠানো হয়েছে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে। ক্রীড়ামন্ত্রী এলভিস আফরিয়ি আঙ্ক্রাকে করা হয়েছে সরকারের প্রতিমন্ত্রী আর উপক্রীড়ামন্ত্রী জোসেফ ইয়াম্মিনকে আশান্তি প্রদেশের মন্ত্রী করে। এবার কি তাহলে ফর্মে ফিরবে ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্টরা? ফক্সস্পোর্টস।