মন্ত্রীর অপেক্ষায় হকির বিদ্রোহীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা পাওয়া খেলোয়াড়দের শাস্তি প্রত্যাহার, সব দলের অংশগ্রহণে দলবদল, জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় মনোনয়ন পাওয়া কাউন্সিলরদের কাউন্সিলরশিপ বাতিল—এই সব দাবিতে কাল অবস্থান ধর্মঘট করেছেন হকির বিদ্রোহী খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তারা। হকি খেলোয়াড় ও ক্লাব ঐক্য পরিষদের ব্যানারে কাল দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সামনে অবস্থান ধর্মঘট পালন করেন তাঁরা। একই সঙ্গে সদ্যই দায়িত্ব পাওয়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নুর সঙ্গে সাক্ষাতেরও চেষ্টা করেন খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তারা। কিন্তু মন্ত্রী কাল এনএসসিতে আসেননি। আজ মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা আছে খেলোয়াড়দের। তাঁরা মন্ত্রীকে হকির বর্তমান সমস্যার কথা জানিয়ে দ্রুতই সমাধানের জন্য অনুরোধ করবেন।