‘স্যরি, আমি আজ কথা বলতে পারব না।’কাল দুপুরে সচিবালয়ে নিজের অফিসে বসে মুঠোফোনে এই প্রতিবেদককে বললেন আহাদ আলী সরকার। এই প্রতিবেদক তখন সচিবালয়ের গেটে। সকাল থেকেই তাঁর পিএসের সঙ্গে যোগাযোগের পর সচিবালয় পর্যন্ত গেলেও ক্রীড়া প্রতিমন্ত্রী কথা বলতে রাজি হলেন না। মুঠোফোনে মন্ত্রী জানতে চাইলেন, ‘কী নিয়ে কথা বলতে চান।’ ‘এই যে ক্রীড়াঙ্গনে নির্বাচন হচ্ছে না, কেন হচ্ছে না, এই বিষয়ে...।’ এটা বলার পর মন্ত্রীর কথা, ‘আমি তো অফিসে এসেছি, সংসদও আছে। না, আমার পক্ষে কথা বলা সম্ভব নয়।’ক্রীড়াঙ্গনে নির্বাচন না হওয়ার ব্যাপারে মন্ত্রীর বক্তব্য জানার উদ্যোগ এক মাস আগে নেওয়া হয়েছিল। কিন্তু ‘আমার পিএসের সঙ্গে কথা বলুন’ বলে তিনি আর কথা বাড়াননি। পরে তাঁর পিএসের সঙ্গে যোগাযোগ করেও মন্ত্রীর সময় পাওয়া যায়নি। একবার পিএস বলেছিলেন, কী নিয়ে বলতে চান, ‘আমাদের কাছে আগে প্রশ্ন পাঠিয়ে দিন।’কাল মন্ত্রী চূড়ান্ত ‘না’ বলার পর ক্রীড়াঙ্গনেরই এক প্রভাবশালী সংগঠক মন্ত্রীকে সাক্ষা ৎ কার দেওয়ার অনুরোধ করেন। ওই সংগঠক বলেন, ‘আমি ওনাকে বলেছি, সাক্ষা ৎ কার কেন দেবেন না। তাঁরা কী জানতে চান, সেটা আপনি বলুন। তখন মন্ত্রী বলেছেন, সাক্ষা ৎ কার দিলে তো আপনাদের বিরুদ্ধে বলতে হবে। আমি আমাদের বিরুদ্ধে বলতে বললেও তিনি রাজি হননি।’হাসতে হাসতে ওই সংগঠক জানালেন, ‘মন্ত্রী আমাকে বলেছেন, সাংবাদিকেরা আমার বন্ধু। তাঁরা দূরেই থাকুক। আমি কথা বলবো না।’ আমি উনাকে বললাম, এটা কি কোনো কথা হলো? আপনি এখানে নাটোরের আহাদ আলী নন, আপনি দেশের ক্রীড়ামন্ত্রী। অবশ্যই আপনাকে কথা বলতে হবে। পাল্টা বললে উত্তর দেন, “আমি কিছু বলব না”।’বাংলাদেশ অনেক মন্ত্রী পেয়েছে। কিন্তু এভাবে কোনো বিষয় নিয়ে কথা বলতে আপত্তি তুলেছেন, এমন উদাহরণ নেই। বরং উদাহরণ রেখে যাওয়া মন্ত্রীও আছেন। ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লিগ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের ক্রীড়াঙ্গনে নির্বাচন দিয়ে গেছেন। এর জন্য ক্রীড়াঙ্গনে তিনি স্মরণীয় নাম। অথচ সেই আওয়ামী লিগেরই পরের সরকারের ক্রীড়ামন্ত্রীর সময় ক্রীড়াঙ্গনে নির্বাচন হচ্ছে না। কেন হচ্ছে না, সেই কারণ জানাতেও তিনি আগ্রহী নন।জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শফিক আনোয়ার অবশ্য কথা বলেছেন এ নিয়ে। তবে তাঁর মধ্যেও যেন লালফিতার প্যাঁচ, ‘নির্বাচন তো ক্রীড়া পরিষদ করবে না, করবে ফেডারেশন। কাজেই ফেডারেশনগুলোকেই জিজ্ঞাসা করুন, কেন নির্বাচন হচ্ছে না।’ক্রীড়া সংগঠকেরা ক্রীড়া পরিষদ সচিবের এই বক্তব্যে মোটেই সন্তুষ্ট নন। তাঁরা এটিকে বলছেন দায় এড়ানো বক্তব্য। সাইক্লিং ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান মূল দায়িত্ব দেখছেন পরিষদেরই। তাঁর কথা, ‘নির্বাচন তো ফেডারেশন চাইলেই করতে পারে না। এখানে পরিষদের উদ্যোগ থাকতে হবে। সচিব সাহেব যদি বলে থাকেন, ওটা ফেডারেশনের দায়িত্ব, তাহলে ফেডারেশনগুলোকে নির্বাচন করার জন্য বলা হোক।’সচিবের কথাই যদি ঠিক হয়, তাহলে ফেডারেশন যে নির্বাচন করছে না, এটা কি ক্রীড়া পরিষদ দেখছে না? কোনো ফেডারেশন নির্বাচন না করলে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে পারে পরিষদ। কিন্তু নিচ্ছে কই? পরিষদের সভাপতি কিন্তু খোদ ক্রীড়া প্রতিমন্ত্রী। মজার ব্যাপার, নির্বাচনের ব্যাপারে পরিষদ নীরব। ফেডারেশনগুলোকে কিছুই বলছেন না। পরিষদ নির্বাচন চায় কি না, সেই প্রশ্ন তাই আসেই। এক সংগঠক তো বলে বসলেন, ফেডারেশনের ঘাড়ে দোষ চাপিয়ে পরিষদ দায় এড়ায় কীভাবে?[আজ প্রকাশিত হলো শেষ পর্ব]