মন্থর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৩ বলে ৭২। স্ট্রাইকরেট ১৬৭.৪৪। টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ম্যাচে দেখা গেল ভিন্ন দুই ডোয়াইন স্মিথকে। ভারতের বিপক্ষে ২৯ বলে ১১ রানের ঘুমপাড়ানিয়া ইনিংস খেলে অস্বস্তির এক রেকর্ড গড়েছিলেন ক্যারিবীয় ওপেনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে নেমে কমপক্ষে ১০ রানের ইনিংসে সবচেয়ে কম স্ট্রাইকরেট স্মিথেরই (৩৭.৯৩)। ২০১২ বিশ্বকাপে কলম্বোয় মোহাম্মদ হাফিজের ৫৩.৫৭ স্ট্রাইকরেটের ইনিংস আছে এর পরই। ওই ম্যাচে ভারতের বিপক্ষে ২৮ বলে ১৫ রান করেছিলেন পাকিস্তানি ওপেনার। যেকোনো ব্যাটিং পজিশনে স্মিথের চেয়ে কম স্ট্রাইকরেটের ইনিংস আছে মাত্র দুটি। ২০০৮ সালে কেনিয়ার বিপক্ষে আয়ারল্যান্ডের নিয়াল ও’ব্রায়েনের ৩৬.৬৬ ও গত সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে কেনিয়ার নেলসন ওদিয়াম্বোর ৩৬.১১।