মন্থর ক্রিকেটের আরেকটি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হারলেও লড়ে যাব শেষ পর্যন্ত’—এই প্রত্যয় নিয়ে টেস্ট শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম তিন দিন শেষে হারের শঙ্কা বলতে গেলে উড়িয়ে দিতে পেরেছে তারা। বরং ম্যাচের লাগাম ছিল ক্যারিবিয়ানদের হাতেই। তৃতীয় দিনের শুরুটা ছিল ছোটখাটো এক চমক দিয়ে। কেমার রোচের সঙ্গে আরেক ফাস্ট বোলার ফিদেল এডওয়ার্ডস নন, বোলিং শুরু করলেন ড্যারেন স্যামি। বিস্ময় পরে পাল্টে গেছে প্রশংসায়। নিয়ন্ত্রিত সিম বোলিংয়ের দারুণ প্রদর্শনীতে ক্যারিবিয়ান অধিনায়ক ফিরিয়েছেন দুই অস্ট্রেলিয়ান ওপেনারকে। দুজনই আউট অফ স্টাম্প-ঘেঁষা আউট সুইংয়ে। দিনের তৃতীয় ওভারেই কট বিহাইন্ড এড কাওয়ান, বিপজ্জনক হয়ে ওঠা ডেভিড ওয়ার্নার ধরা পড়েন দ্বিতীয় স্লিপে। খানিক পর শেন ওয়াটসনের ভুলে রান আউট হয়ে গজরাতে গজরাতে মাঠ ছাড়েন রিকি পন্টিং, ৮৪ রানে প্রথম ৩ ব্যাটসম্যানকে হারিয়ে অস্ট্রেলিয়া তখন বিপদে।রানের চাকা কিন্তু থমকে যায়নি। দেবেন্দ্র বিশুকে ছয় মেরে স্বাগত জানান ওয়াটসন, পরের দুই ওভারে চার-ছয় মারেন মাইকেল ক্লার্কও। লাঞ্চের পর দ্বিতীয় বলেই বাজে এক শটে ওয়াটসনের আউট পাল্টে দেয় পরিস্থিতি। ক্যারিবিয়ানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খোলসে ঢুকে যান ক্লার্ক-হাসি। অবশ্য উইকেটের আচরণও ব্যাটসম্যানদের শঙ্কায় ফেলে দেওয়ার জন্য ছিল যথেষ্ট। বিশু-দিওনারায়ণের কিছু বল আচমকা কোমর উচ্চতায় লাফিয়েছে, আবার কখনো থেকেছে হাঁটুর নিচে।অভিজ্ঞ দুই ব্যাটসম্যান তার পরও দারুণ লড়াই করে গড়ে তোলেন কার্যকর এক জুটি। ৩৫.৫ ওভারে দুজনের ৮২ রানের জুটি শেষ হয়েছে শেকল ভাঙার চেষ্টায়। বিশুকে ডাউন দ্য উইকেটে স্পিনের বিপক্ষে খেলতে গিয়ে লং অফে ধরা পড়েন ক্লার্ক। সর্বশেষতিনি রোমাঞ্চপ্রিয় অধিনায়ক, আরেকবার প্রমাণ করলেন ক্লার্ক। ম্যাচ জয়ের আশায় ইনিংস ঘোষণা করেছেন উইন্ডিজ থেকে ৪৩ রান পেছনে থেকে (৪০৬/৯)। কাল সাতসকালেই হাসি (৪৮), ওয়েড (২৮) ও সিডলকে (০) হারায় অস্ট্রেলিয়া। তবে রায়ান হ্যারিসের নেতৃত্বে দারুণ লড়াই করেছে লেজের ব্যাটসম্যানরা। বেন হিলফেনহসের (২৪) সঙ্গে ৪৪ রানের জুটি গড়েছেন নবম উইকেটে, অবিচ্ছিন্ন শেষ জুটিতে নাথান লায়নের (৪০*) সঙ্গে ৭৭ রান। হ্যারিস (৬৮*) পেয়েছেন প্রথম টেস্ট ফিফটি। অধিনায়কের সিদ্ধান্তে অনুপ্রাণিত হয়েই যেন জ্বলে উঠেছে অস্ট্রেলিয়ান বোলাররা। চতুর্থ দিন চা বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে উইন্ডিজের রান ৩ উইকেটে ৪। দুই ওপেনার বারাথ (২) ও ব্রাফেটকে (০) এক ওভারেই ফিরিয়েছেন হিলফেনহস। পরের ওভারে ফিরিয়েছেন তিনে নামা কার্ক এডওয়ার্ডসকেও (১)। ৭ উইকেট হাতে নিয়ে উইন্ডিজ এগিয়ে ছিল মাত্র ৪৭ রানে। ওয়েবসাইট।