মন্থর দিনে ইউনুসের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন, ১৫তম ওভারের প্রথম বলে রঙ্গনা হেরাথের বলে মিড উইকেটে ঠেলে একটি রান নিয়েছিলেন আজহার আলী। কাল ২৪তম ওভারের দ্বিতীয় বলে কোসালা কুলাসেকারার অফ স্টাম্পের বাইরের শর্ট বলে চার মারলেন পয়েন্ট দিয়ে। মাঝের ৫৪ বলে একটি রানও নিতে পারেনি পাকিস্তান!আগের দিন ১৪ বল খেলে শূন্য রানে অপরাজিত ছিলেন ইউনুস খান। কালও শুরু করলেন ওখান থেকেই, প্রথম রানের দেখা পেলেন ৩১তম বলে, সেটাও এক্সট্রা কভারে মিস ফিল্ডিং হওয়ায়!৩৫ রান করতে বল খেলার সেঞ্চুরি হয়ে যায় আজহারের। ফিফটি ছুঁয়েছেন ১৫০ বলে। শেষ পর্যন্ত আউট হয়েছেন ১৬৪ বলে ৫৪ করে, ১৩২টিই ছিল ডট বল।মিসবাহ-উল-হক প্রথম রানের দেখা পান ২০তম বলে। একপর্যায়ে রান ছিল ৪৫ বলে ২, স্ট্রাইক রেট ৪.৪৪! আজহার আলীকেও ছাড়িয়ে গিয়েও ফিফটি ছুঁয়েছেন ১৫৯ বলে!কালও শারজায় কাটল একটি মন্থর দিন। প্রথম দিন ৮৬ ওভারে রান এসেছিল ২৪৫, দ্বিতীয় দিন ৮৭.৩ ওভারে ২০৩, কাল ৯০ ওভারে ২৪৭। মিল আছে আরেকটি জায়গায়ও, আগের দুই দিনের মতো কালও দিন শেষে এগিয়ে শ্রীলঙ্কা। যে জন্য এতটা সাবধানী ছিল পাকিস্তান, তাতে সফল তারা প্রথম দুই সেশনে। উইকেট পড়েছিল মাত্র একটি। কিন্তু শেষ সেশনে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফলাফল আনার সম্ভাবনা কিছুটা হলেও জিইয়ে রেখেছে শ্রীলঙ্কা।২-০-তে সিরিজ জিতলে শ্রীলঙ্কাকে টপকে টেস্ট র‌্যাঙ্কিংয়ের পাঁচে উঠে যাবে পাকিস্তান। কিন্তু শ্রীলঙ্কাকে অলআউট করতে প্রায় দুই দিন ব্যয় হওয়ার পরই মিসবাহর দল সম্ভবত ঠিক করে ফেলেছে ঝুঁকি নেবে না। পাকিস্তানের কালকের ব্যাটিংয়েই পরিষ্কার, ম্যাচ না হারাই তাদের লক্ষ্য।‘শম্বুক’দের দলে অবশ্য শেষ পর্যন্ত রাখা যাচ্ছে না ইউনুস খানকে। শুরুটা অতিসাবধানী হলেও পরে দারুণ ইতিবাচক ব্যাটিং করেছেন। ৩১ বলে প্রথম রান করা ইউনুস ফিফটি ছুঁয়েছেন ১০৮ বলে, লাঞ্চের ঠিক আগের বলে রণদিভকে ৪ মেরে। চা-বিরতির আগের ওভারে তিন অঙ্ক ছুঁয়েছেন ১৮৮ বলে। ৭১ টেস্টে ইউনুসের এটি ১৮তম সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম।আজহারের ব্যাটিংয়ের ধরনই অবশ্য এমন, এভাবে খেলেই সফল। সর্বশেষ ৫ টেস্টে এই নিয়ে ৫ ফিফটি ও ১ সেঞ্চুরি পেলেন ২৬ বছর বয়সী ব্যাটসম্যান। মিসবাহ আজ নিশ্চয়ই চাইবেন টেলএন্ডারদের নিয়ে যতক্ষণ সম্ভব ব্যাটিং করে যেতে। ওয়েবসাইট।