মন্দ কপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার সৌভাগ্যে বড় ক্লাবগুলো হয়তো ঈর্ষান্বিতই হচ্ছে এখন। নেইমার যেমন খেলছেন, তাতে হওয়ারই কথা। কিন্তু  ফিফা এজেন্ট ফ্রাঙ্ক জাভাগলিয়া যেমনটা বলছেন তাতে জুভেন্টাসেরও কম দুঃখ হচ্ছে না। জুভেন্টাস দুই বছর আগে নেইমারকে দলে প্রায় নিয়েই ফেলেছিল। চুক্তিও হয়ে গিয়েছিল ৩ কোটি ৫০ লাখ পাউন্ডের। সে সময় আর্থিক দিক দিয়ে একটু বিপন্ন থাকা সান্তোস অবশ্য শর্ত দিয়েছিল, কোপা লিবার্তোদোরেসের পরের পর্বে গেলে চুক্তিটা বাতিল হবে। জুভেন্টাসের কপাল খারাপ, সান্তোস প্রতিযোগিতায় চ্যাম্পিয়নই হয়ে যায়! ওয়েবসাইট।