মন্দ কপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু লেখার আগে এর পর থেকে হয়তো দুবার ভাববেন ল্যাক্লান ফোরসিথ। বলার আগে শব্দ ব্যবহার করবেন সচেতনভাবে। একটা বড় শিক্ষা হয়ে গেল যে তাঁর। এই শিক্ষা নিউজিল্যান্ড ক্রিকেট দলের। ১২ বছর ধরে ভারতের বিপক্ষে জয় নেই টেস্টে। নিউজিল্যান্ডের এই সাংবাদিক তাই ভেবেছিলেন, এবারও পারবে না তাঁর দেশ। অকল্যান্ড টেস্টের আগে টুইটারে তাই বাজি ধরে লিখেছিলেন, এবার যদি কিউইরা জিততে পারে, তাহলে টিভিতে সবার সামনে ঝাল মরিচ খাবেন। মন্দ কপাল তাঁর! কিউইদের ৪০ রানে জয়ের পর কথা রাখতে গিয়ে সত্যি সত্যি টেলিভিশনের ক্যামেরার সামনে তিনটি মরিচ খেতে হয়েছে তাঁকে! ওয়েবসাইট।