মন্দা কাটাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। আনন্দে ভাসছে গোটা জাতি। এর মধ্যেও কাঁটা হয়ে বিঁধছে দেশটিতে চলমান অর্থনৈতিক মন্দা। আনন্দের পেছনেও যে কষ্ট থাকে, তা কিন্তু ভুলে যাননি ‘লা ফুরিয়া রোজা’ অধিনায়ক ইকার ক্যাসিয়াস, ‘অর্থনৈতিক সমস্যার কারণে অনেক মানুষেরই দুঃসময় যাচ্ছে। তবে আমাদের এই অসাধারণ জয় তা ভুলিয়ে দিয়েছে সবাইকে।’ একটি রেডিও সাক্ষাৎকারে স্পেনের গোলরক্ষক জানিয়েছেন, ‘আমি বিশেষ সুবিধা ভোগকারীদের একজন, কিন্তু আমারও পরিবার আছে, আছে বন্ধু-স্বজন। তাই জানি মানুষ কী করে জীবন যাপন করছে।’ ক্যাসিয়াস মনে করেন অর্থনৈতিক মন্দার ক্ষতে প্রলেপ দেবে ফুটবল-সাফল্য। ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেনে এখন বেকারত্বের হার অনেক বেশি। অর্থনৈতিক মন্দা মোকাবিলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কমিয়ে দেওয়া হয়েছে। রয়টার্স।