মমতা আরও এক বছর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ বাছাইপর্বের জন্য তিন মাসের চুক্তি হয়েছিল ভারতীয় কোচ মমতা মাবেনের সঙ্গে। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন না করলেও সদ্য সমাপ্ত হওয়া টুর্নামেন্টটাই বাংলাদেশের মহিলা দলকে এনে দিয়েছে ওয়ানডে মর্যাদা। এই সাফল্যের পুরস্কার পাচ্ছেন মমতা। কাল বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, দীর্ঘমেয়াদি চুক্তি হচ্ছে ভারতের এই মহিলা কোচের সঙ্গে। ‘তাঁর তত্ত্বাবধানে আমাদের মেয়েরা ভালো খেলছে। আপাতত আমরা মমতা মাবেনের সঙ্গে এক বছরের চুক্তি করব। পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পরে সেটা বাড়তেও পারে’—বলেছেন সভাপতি।