মমিনুল-আসিফকে বিসিবিতে তলব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মমিনুল হক ও আসিফ আহমেদের ‘এ’ দলে রিপোর্ট না করার বিষয়টি তদন্ত করে দেখবে বিসিবি। গতকালের বোর্ড সভায় গাজী ট্যাংকের এই দুই ক্রিকেটারকে তলব করার সিদ্ধান্ত হয়েছে।‘এ’ দল নিয়ে ধারাবাহিক প্রহসনে নতুন মাত্রা যোগ করল সিদ্ধান্তটা। রিপোর্ট না করায় অভিযোগের তীর স্বাভাবিকভাবে খেলোয়াড়দের দিকেই যায় প্রথম। কিন্তু এখানে সেই নিয়মের দোহাই দেওয়ার উপায় নেই। মমিনুল-আসিফের ‘এ’ দলে যোগ না দেওয়া এবং ‘ক্ষতিপূরণ’ হিসেবে গাজী ট্যাংকেরই আরেক ক্রিকেটার রনি তালুকদারকে চট্টগ্রামে পাঠানো—সবই হয়েছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ, গাজী ট্যাংক এবং সিসিডিএমের ত্রিমুখী আলোচনার মাধ্যমে। গাজী ট্যাংক মমিনুল-আসিফকে না ছাড়লে বিসিবি থেকে অনুরোধ করা হয় বিকল্প খেলোয়াড় দিতে। গাজী ট্যাংক তখন রনিকে ছাড়ে। পুরো প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার পরও শুধু দুই ক্রিকেটারকে কাঠগড়ায় দাঁড় করানো উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর মতোই ব্যাপার।এপ্রিলের সফর সামনে রেখে পাকিস্তানে নিরাপত্তা দল পাঠানোর জন্য সরকারকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়েছে কালকের সভায়। ওয়ানডে মর্যাদা পাওয়া মহিলা ক্রিকেট দলের প্রত্যেককে ১ লাখ টাকা পুরস্কার ও টেস্ট-ওয়ানডে দুই র্যাঙ্কিংয়েই আইসিসির সেরা অলরাউন্ডার হওয়ায় সাকিব আল হাসানকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানোর সিদ্ধান্তও হয়েছে।এ ছাড়া মহিলা ক্রিকেটারদের অনুশীলনের জন্য এনএসসির কাছে মিরপুরে একাডেমি মাঠের পাশের জায়গাটির জন্য আবেদন করবে বিসিবি। ওই জায়গায় এনএসসির বহুতল ভবন নির্মাণের কাজ এর মধ্যেই অনেক এগিয়ে গেলেও জাতীয় ক্রীড়া পরিষদের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই ভবন নির্মাণে রাজউকের অনুমোদন নেই।