মমিনুলের ঘাড়ে চেপে জয় পেল বরিশাল বার্নার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরম উত্তেজনপূর্ণ ম্যাচে খুলনা রয়্যালসকে ৪ উইকেটে হারিয়েছে বরিশাল বার্নার্স। শুরুতেই টানা উইকেট পতনে বিপর্যয়ের মুখে পড়ে বরিশাল। অবশেষে ৩ বল বাকি থাকতেই জয় তুলে নেয় তারা। মমিনুল হককেই বরিশাল বার্নার্সের জয়ের কাণ্ডারি বলতে হয়। কারণ তাঁর ২৮ বলে ৫৩ রানের মারমুখো ইনিংসই বরিশালকে জয় এনে দেয়।অন্যদিকে শুরুটা ভালোই ছিল খুলনা রয়্যালসের। শিবনারায়ণ চন্দরপাল ও হার্শেল গিবস বরিশাল বার্নার্সের বিপক্ষে খুলনা রয়েল বেঙ্গলকে এনে দিয়েছিলেন সুন্দর সূচনা। কিন্তু গিবসের বিদায়র পরই বিনা রানে সাকিব ও ডুয়াইন স্মিথের ফিরে যাওয়ায় পথ হারানো পথিক হয়ে ধুঁকছিল খুলনার ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু শেষ পর্যন্ত নাসির হোসেনের ৩১, নেইল ও’ব্রেইনের ১৯ ও নাজমুল হাসান মিলসের দুর্দান্ত ৪২ রানে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে সংগ্রহ করেছে ১৬১ রানের লড়াকু ইনিংস। চট্টগ্রামে রাতের কন্ডিশন ও খুলনার বোলিং শক্তির বিচারে বরিশালের জন্য এ এক কঠিন লক্ষ্যই।বরিশালে পক্ষে সব বোলাররাই সফলতার পরিচয় দিয়েছেন। তবে মোহাম্মদ সোহরাওয়ার্দী ও নাজমুল হোসেনের নাম দুটি আলাদাভাবেই উল্লেখ করতে হয়। তরুণ নাজমুল হোসেন ৪ ওভার বল করে মাত্র ১৬ ও সোহরাওয়ার্দী ৪ ওভারে ২১ রানের বিনিময়ে শিকার করেছেন বরিশালের একটি করে উইকেট।বরিশাল ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ১১ রান তুলতে হারিয়েছিল আহমেদ শেহজাদের উইকেটটি। আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসান দুজনই ২ টি করে উইকেট তুলে নেন। ৫৩ রানেই ৪ টি উইকেট হরিয়ে বেশ বিপর্যয়ের মুখেই পড়েছিল বরিশাল। দলের তেমন কেউ খুব ভালো রান করতে না পারলেও রমিজ রাজার ২২ রান ও মমিনুলের অনবদ্য ৫৩ রানের ওপর ভর করেই জয় পেয়ে যায় তারা। ৩ বল বাকি থাকতেই জয় তুলে নেয় বরিশাল বার্নার্স।