ময়েস বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর এক দিন হলেই রিয়াল সোসিয়েদাদে এক বছর পূর্ণ হতো ডেভিড ময়েসের। স্প্যানিশ ক্লাবটিতে নিয়োগ-বার্ষিকীটা আর পালন করা হলো না স্কটিশ কোচের। সোমবার যে বরখাস্তই হয়ে গেলেন। গত নভেম্বরে সোসিয়েদাদের দায়িত্ব নেওয়ার আগে ম্যানচেস্টার ইউনাইটেড থেকেও বরখাস্ত হয়েছিলেন ৫২ বছর বয়সী ময়েস। লা লিগায় নতুন করে উঠে আসা লাস পালমাসের বিপক্ষে ২-০ গোলে হেরেছে সোসিয়েদাদ। এতে চলতি লিগে ২ জয়, ৩ ড্র নিয়ে পয়েন্ট তালিকায় ১৬তম অবস্থান দলের। বরখাস্তের কারণটা আর না বললেও চলছে। এএফপি।