মরিনহোর চোখে সিলভাই বেশি গুরুত্বপূর্ণ
নেইমার নেই।দুই কার্ডে কাটা পড়ে আগামীকাল জার্মানির বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারবেন না থিয়াগো সিলভাও।উইলিয়ানকে খেলিয়ে হয়তো নেইমারের ক্ষতিটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন কোচ লুইস ফেলিপে স্কলারি ।কিন্তু সিলভার অভাব কে পূরণ করবেন?
এই প্রশ্নের কোনো উত্তর পাচ্ছেন না হোসে মরিনহো। স্প্যানিশ পত্রিকা মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে চেলসি কোচ বলছেন, ‘এ মুহূর্তে সম্ভবত নেইমারের চেয়ে ব্রাজিলের বেশি দরকার থিয়াগো সিলভাকেই।’
কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে চোট পাওয়া নেইমারের বদলি হিসেবে নেমেছিলেন হেনরিক। ম্যাচের শেষ ভাগে রক্ষণ সামলাতে হেনরিককে নামিয়েছিলেন কোচ। কিন্তু মরিনহোর মনে হয়েছে ডেভিড লুইজের সঙ্গী হিসেবে হেনরিক নয়, দান্তেই হতে পারে আসল পছন্দ, ‘দান্তে জার্মানিতে খেলছে এবং যাদের ও সামলাবে তাদের অনেকেই বায়ার্নে এবং বুন্দেসলিগায় খেলে।’ ইএসপিএন।