প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেলসির সঙ্গে তাঁর সম্পর্কটা অর্ধ যুগের! ২০০৯ সালে প্রথম চাকরি করতে এসেছিলেন এভা কারনেইরো। সেই সম্পর্কের ইতি টেনে দিতে হয়েছে হোসে মরিনহোর কোপানলে পড়ে। মরিনহো এখন যখন কণ্টকশয্যায়, কারনেইরো চুটিয়ে সময় কাটাচ্ছেন মধুচন্দ্রিমায়। গত বুধবার বিয়েটা সেরে ফেলেছেন এই ক্রীড়াচিকিৎসক। মজার ব্যাপার হলো, বিয়ের অনুষ্ঠানে অনেক ফুটবলারকেই দেখা গেছে। এ বছরই চেলসি ছেড়ে যাওয়া গোলরক্ষক মার্ক শোয়ার্জারও ছিলেন। কিন্তু চেলসির এখনকার কোনো ফুটবলারকে দেখা যায়নি। নিজের এত গুরুত্বপূর্ণ দিনে তাঁদের কি নেমতন্ন করেননি? ধারণা করা হচ্ছে, কারনেইরো খেলোয়াড়দের ডাকলেও মরিনহোকে দাওয়াত দেননি। আর কোচকে না চটাতে খেলোয়াড়েরাও যাননি এই বিয়েতে। মেইল অনলাইন।