মরিনহো আক্রমণাত্মক, আমি শান্ত: দেল বস্ক
‘স্পেশাল ওয়ান’ হোসে মরিনহোর সঙ্গে নিজের তুলনায় গিয়ে স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক মরিনহোকে একজন আক্রমণাত্মক কোচ হিসেবে অভিহিত করেছেন। নিজেকে অবশ্য সে তুলনায় দেল বস্ক একজন ‘শান্ত’ ব্যক্তিত্ব বলেই মনে করেন।দল বস্ক বলেন, কোচ হিসেবে তিনি মরিনহোর তুলনায় অনেক বেশি শান্ত ও ধীর।এই মুহূর্তে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১৬ পয়েন্ট পিছিয়ে আছে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ। মৌসুমের এই পর্যায়ে এসে রিয়ালের শিরোপার আশা প্রায় নেই বললেই চলে। রিয়ালের এ অবস্থার জন্য অবশ্য অনেকে কোচ হোসে মরিনহোর কোচিংকে দায়ী করছেন।দেল বস্ক মনে করেন, একেকজন কোচের অভিব্যক্তি একেক রকম। ‘মরিনহো অনেকটা অস্থিরচিত্তের। দলকে নিয়ে সে অনেক বেশি আক্রমণাত্মক। আমি তুলনামূলক বিচারে অনেকটাই ধীরস্থির ও শান্ত।’ বলেছেন দেল বস্ক। তাঁর মতে, দল চালাতে গেলে অনেক বিষয়ই সামনে এসে যায়। সময়মতো এসব বিষয় ধরে ধরে এগিয়ে যেতে হয়।এ মুহূর্তে বার্সেলোনাকে এই গ্রহের সেরা দল হিসেবে আখ্যা দেন এক সময়ে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করা দেল বস্ক। তিনি বলেন, আপনাকে দেখতে হবে আপনি কাকে নিয়ে কথা বলছেন। এটি এ মুহূর্তে বিশ্বের সেরা দল। বার্সেলোনা এই গ্রহের অনন্য এক দলও বটে।তিনি বলেন, ‘বার্সেলোনা তাদের পারফরম্যান্সের স্তর অনেক ওপরে নিয়ে গেছে এবং তারা আমাদের অবিশ্বাস্য ফুটবল উপহার দিয়ে যাচ্ছে।’ গোল ডটকম।