মরিনহো আর কিছু জিতবেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারে অনেক ট্রফিই জিতেছেন। কিন্তু তৃপ্তি নিয়ে রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিতে পারলেন কই পর্তুগিজ কোচ? তিন বছরে একটা লা লিগা ও একটা কোপা ডেল রে তো হোসে মরিনহোর নামের সঙ্গে ভালো যায় না। এখন নিশ্চয়ই চেলসির হয়ে সব আক্ষেপ ঘুচিয়ে ফেলতে চাইবেন ‘স্পেশাল ওয়ান’। কিন্তু ইয়োহান ক্রুইফ ভবিষ্যদ্বাণী করছেন, অর্জনের খাতায় আর তেমন কিছু যোগ করতে পারবেন না মরিনহো!

কারণটাও ব্যাখ্যা করেছেন বার্সেলোনার ডাচ কিংবদন্তি, ‘সে ক্লাবের চেয়ে নিজের ব্যক্তিগত লক্ষ্যকে বেশি গুরুত্ব দেয়। ফুটবলে এভাবে কিছু হয় না, কারণ এটা দলের মনোবল নষ্ট করে দেয়। মাদ্রিদে তার ব্যর্থতার অন্যতম কারণ এটা। আমার মনে হয় সে ভবিষ্যতে আর কিছু অর্জন করতে পারবে না।’

ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারিকেও সমালোচনা করতে ছাড়েননি ক্রুইফ, হল্যান্ডের পত্রিকা ডি টেলেগ্রাফে  সম্প্রতি নিজের কলামে লিখেছেন, ‘আমি স্বার্থপরতা পছন্দ করি না। এ জন্য মরিনহো ও স্কলারিকে আমার বিরক্তিকর মনে হয়। স্কলারিকে দেখুন। কনফেডারেশনস কাপের খেলা শুরু ১৬ জুন। তার পরও সে দান্তে ও লুইস গুস্তাভোকে জার্মান কাপে খেলতে দেয়নি।’ ওয়েবসাইট।