মরিনহো আর তাঁর শিষ্যদের শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে অট্টহাসিতে ফেটে পড়লেন। তারপর হাত দুটো সামনে এনে হাতকড়া পরার অভিনয় করে দেখালেন। সাম্পদোরিয়ার বিপক্ষে গত শনিবারের গোলশূন্য ম্যাচে স্যামুয়েল ইতোকে ডাইভ দেওয়ার অপরাধে রেফারি হলুদ কার্ড দেখালে এটা করেছিলেন ইন্টার মিলান কোচ হোসে মরিনহো। এখন তিনি কী করবেন? আর হাসতে পারছেন না। হাতকড়া পরিয়ে দেওয়া হয়েছে মরিনহোর হাতে! সিরি ‘আ’তে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। নিষেধাজ্ঞার খাড়ায় পড়েছেন ইন্টার মিলানের চার খেলোয়াড়ও।অমন অভিনয় করে মরিনহো আসলে বোঝাতে চেয়েছিলেন তাঁর হাত বাঁধা। রেফারি যাই করুন না কেন কিছুই করার নেই। এটা তিনি করেছিলেন রাগে, দুঃখে আর ক্ষোভে। ইতোর ওই হলুদ কার্ডের আগেই যে ইন্টারের দুই ডিফেন্ডার ওয়াল্টার স্যামুয়েল ও করডোবাকে লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। তা বলে এমন আচরণ করবেন কোচ? কর্তৃপক্ষ এটা মেনে নিতে পারেনি। তাই এই শাস্তি পেতে হলো মরিনহোকে। গুনতে হচ্ছে জরিমানাও। বিরতির সময় টানেল দিয়ে যাওয়ার সময় রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলেই ৪০ হাজার ইউরো জরিমানা দিতে হচ্ছে তাঁকে। স্যামুয়েল ও ওয়াল্টারের এক ম্যাচ করে নিষেধাজ্ঞা লাল কার্ডের কারণে। এস্তেবান ক্যাম্বিয়াসো ও সুলে মুনতারির নিষেধাজ্ঞা দুই ম্যাচের জন্য। টানেলে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ঘুষি মারার চেষ্টা করেছিলেন ক্যাম্বিয়াসো। আর মুনতারি চতুর্থ রেফারির উদ্দেশে ছুড়েছিলেন গালি। ওয়েবসাইট।