মরিনহো-ক্যাসিয়াসের অন্তর্জ্বালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের অনেকেরই ঠিক হজম হচ্ছে না। এবার যে বড় আশা করে পুরস্কারটির দিকে তাকিয়ে ছিল স্পেন। ফিফা বর্ষসেরার ট্রফি স্পেনের কারও হাতে আগে ওঠেনি কখনো। ইউরোপ-সেরার ট্রফি ব্যালন ডি’অরও একবারই উঠেছে স্পেনের কারও হাতে, সেটিও সেই ১৯৬০ সালের ঘটনা। দুই পুরস্কার এক হয়ে এবার যখন সেটি ফিফা-ব্যালন ডি’অর হলো, স্পেনের আশা ছিল, এবারই হবে সেই ইতিহাস।হয়েও হলো না। আবার হলোও। হলো, কারণ ২০১০ ফিফা-ব্যালন ডি’অর জয়ী তো স্পেনেরই নাগরিক! আসলেই তা-ই। ২০০৫ সালের সেপ্টেম্বর থেকেই তো স্পেনের নাগরিকত্ব নিয়েছেন মেসি। সেই শৈশব থেকে এই দেশের আলো-হাওয়ায় বেড়ে ওঠা খেলোয়াড়টির জয় কি স্পেনের জয় নয়?এসব ছেলেভোলানো কথায় বড়জোর সান্ত্বনা খোঁজা যায়, এর বেশি কিছু নয়। স্পেনের সংবাদমাধ্যম তাই হজম করতে পারছে না জাভি-ইনিয়েস্তাকে টপকে মেসির জয়। মানতে পারছেন না ইকার ক্যাসিয়াস আর হোসে মরিনহোও।স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্যাসিয়াস খোলাখুলিই বলেছেন, ‘স্পেনের সবাই এতে হতাশ, আমি নিশ্চিত। এবার বিশ্বকাপ জিতেছিলাম বলে আশা ছিল জাভি নয়তো ইনিয়েস্তাই পুরস্কারটি জিতবে। এখন তো দেখা যাচ্ছে, এই পুরস্কারের জন্য আমাদের লড়াই চালিয়েই যেতে হবে।’অধিনায়ক হিসেবে ক্যাসিয়াস তাঁর তিনটি ভোট দিয়েছেন আরিয়েন রোবেন, ওয়েসলি স্নাইডার আর ক্রিস্টিয়ানো রোনালদোকে। ভোটের বেলায় স্নাইডারকে দ্বিতীয় সেরা হিসেবে বেছে নিলেও পুরস্কারের তালিকায় স্নাইডারকে শীর্ষেই দেখতে চেয়েছিলেন ক্যাসিয়াস, ‘স্নাইডারের না জেতাটাও আমার কাছে মনে হচ্ছে অযৌক্তিক। গত মৌসুমে ও তো ক্লাবের হয়ে ট্রেবল জিতল। বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল।’চিরপ্রতিদ্বন্দ্বী দলের মূল খেলোয়াড়টিকে সেরা মেনে নিতে আপত্তি নেই। তার পরও একটা ‘কিন্তু’ থেকে যাচ্ছে ক্যাসিয়াসের মনে, ‘কোনো সন্দেহ নেই মেসি আর রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড়। বিশ্বকাপে সফল না হলেও মেসি ভোটের মাধ্যমেই এই পুরস্কার জিতেছে। কিন্তু অতীতে বিশ্বকাপে সফল হওয়াদেরই হাতে এই পুরস্কার উঠেছে।’ক্যাসিয়াস নিজে ফিফা-ফিফপ্রো একাদশের বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন। সেরা একাদশে ক্যাসিয়াসসহ আছেন ছয় খেলোয়াড়ও। কিন্তু স্পেনের দুঃখটা বেড়ে যাচ্ছে বর্ষসেরা কোচের দৌড়েও দুই স্প্যানিয়ার্ড (ভিসেন্তে দেল বস্ক আর পেপ গার্দিওলা) হেরে যাওয়ায়। সেই পুরস্কারটি জিতেছেন মরিনহো।গত মৌসুমে ইন্টার মিলানের হয়ে ট্রেবল জেতা মরিনহো নিজেও মেসির হাতে বর্ষসেরার পুরস্কারটি মানাচ্ছে বলেই মন্তব্য করেছেন। ইন্টার মিলানের হয়ে এই কীর্তি গড়েছিলেন বলেই কিনা, মরিনহো তাঁর সেরার তালিকায় বেছে নিলেন দুই ইন্টার খেলোয়াড়কেই, ‘এ বিষয়টি নিয়ে আমি আগেও কথা বলেছি। জাভি, ইনিয়েস্তা, মেসি আমার কাছে অন্য গ্রহের খেলোয়াড়। যদিও আমি বেছে নিলে জাভি, স্নাইডার কিংবা ডিয়েগো মিলিতোকেই নিতাম। সবার আগে বেছে নিতাম মিলিতো আর স্নাইডারকে।’ জাভির জন্যও দরদ উথলে উঠছে রিয়াল কোচের, ‘জাভির জন্য বিষয়টি তো বেদনার। ওকে আমি অনেক দিন ধরেই চিনি। ওর খেলায় আমি মুগ্ধ।’ক্যাসিয়াস-মরিনহোর মতো স্প্যানিশ সংবাদমাধ্যমেও হাহাকার। এএস-এর শিরোনাম, ‘মেসির জন্য সোনা, স্পেনের জন্য শূন্য’। মার্কা লিখেছে, ‘ফিফা বিশ্ব চ্যাম্পিয়নদের চূড়ান্ত অবজ্ঞা করল।’ ওয়েবসাইট।