মরিনহো বললেন গুজব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছুদিন ধরেই শোনা যাচ্ছে কথাটা—রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো নাকি ফিরে যাচ্ছেন ইন্টার মিলানে। ইতালীয় পত্রিকা গাজেত্তা দেল্লো স্পোর্ত তো কারণও দেখিয়েছে, ইন্টারে থাকার সময় যে স্কুলে পড়ত তাঁর দুই ছেলে, আবারও তাদের সেখানে ভর্তি করিয়েছেন। যদিও ইন্টারে ফিরে যাওয়ার খবরটিকে ‘ভিত্তিহীন’ জানিয়ে রিয়াল কোচই বলছেন, তিনি রিয়ালে সুখেই আছেন, আগামী মৌসুমেও বার্নাব্যুতে থাকার ইচ্ছা তাঁর। ওয়েবসাইট।