মরিনহো-ভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহোর ফুটবল-দর্শনে দৃষ্টিসুখকর ব্যাপারটা যে খুব বেশি নেই সেটি তাঁর ভক্তরাও মানেন। প্রতিপক্ষকে যেমন কথার তিরে বিদ্ধ করেন তিনি, সেটাও আবার অনেকের অপছন্দ। তবে রোনাল্ড কোম্যানের ধারণা আবার অন্য রকম, ‘অনেকেই মরিনহোকে পছন্দ করে না। আমি কিন্তু তাদের দলে নেই।’ তা ফেইনুর্ড কোচের হঠাৎ এই মরিনহো-প্রীতি কেন? কোম্যানের ব্যাখ্যা, ‘মরিনহোর ধরনটা হয়তো সবচেয়ে সুন্দর নয়। কিন্তু সে গড়ে তোলে বিজয়ী। আর কেউ তার মতো এটা করতে পারে না।’ কোম্যানের দাবি, মরিনহোর চেলসি এবার চ্যাম্পিয়নস লিগও জিতবে। মরিনহোকে বার্সেলোনার সাবেক ডাচ তারকা আসলেই খুব পছন্দ করেন তাহলে! ওয়েবসাইট।