মরিনহোকে নিয়ে রিয়ালে ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলফ্রেডো ডি স্টেফানো আর হোর্হে ভালদানো—দুজনই আর্জেন্টাইন, দুজনই রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড়। পথের মতো দুজনের মতও এত দিন একই ছিল। কিন্তু হোসে মরিনহোকে নিয়ে এক পথের দুই পথিক এখন ভিন্ন মতের। ডি স্টেফানো রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচের পক্ষে, আর ভালদানো রিয়ালই ছেড়ে দিতে চাইছেন মরিনহোর কারণে।রিয়াল মাদ্রিদের সাম্মানিক সভাপতি ডি স্টেফানো মনে করেন, মরিনহোকে রিয়াল মাদ্রিদের রেখে দেওয়া উচিত। তাঁর বিশ্বাস, এই পর্তুগিজ কোচ রিয়ালকে ট্রফি জেতাতে পারবেন। ‘আমি সিদ্ধান্ত নেওয়ার কেউ নই। তবে কী করতে হবে পরিচালকেরা ঠিক জানেন। আমি বলব, মরিনহোকে রেখে দেওয়া উচিত’—বলেছেন রিয়াল কিংবদন্তি।স্প্যানিশ কাপের ফাইনালে বার্সেলোনাকে হারিয়েছে মরিনহোর রিয়াল। সবাই ভেবেছিল, মরিনহো রিয়ালকে আরও অনেক কিছুই দেবেন। কিন্তু স্প্যানিশ লিগ আর চ্যাম্পিয়নস লিগে গত কয়েক মৌসুমের সেই রিয়ালকেই পেল সবাই। অথচ মরিনহোকে রিয়াল এনেছিল শিরোপা জয়ের জন্যই। সেটাই যখন হচ্ছে না, তাহলে মরিনহোকে কি রাখবে রিয়াল?স্টেফানো কদিন আগেই মরিনহোর সৌন্দর্যহীন ফুটবল কৌশলের সমালোচনা করেছিলেন। কিন্তু তিনি এখন মরিনহোকে ব্যর্থ বলতে রাজি নন, ‘আমি এ মৌসুমটাকে ব্যর্থ বলব না। একটা শিরোপা তো আমরা জিতেছি। লিগটা ভালোই গেছে। ইউরোপেও ভালো করেছি। সেখানে আমরা সেরাদের মধ্যেই ছিলাম। আপনি তো সবকিছু জিততে পারবেন না! আমি মরিনহোর সাফল্য চাই। আমার বিশ্বাস, সে অনেক শিরোপা জিতবে।’মরিনহোর সমর্থনে কথা বলতে গিয়ে স্টেফানো বার্সেলোনা আর লিওনেল মেসিকেও ভাসিয়েছেন প্রশংসায়। ‘বার্সেলোনা ও মেসি যা পেয়েছে, সেটা ওদের প্রাপ্য’—বলেছেন ডি স্টেফানো; যিনি তিনটি জাতীয় দল আর্জেন্টিনা, কলম্বিয়া ও স্পেনের হয়ে খেলেছেন।ভালদানো মরিনহোর ব্যাপারে ভাবছেন অন্য রকম। রিয়াল মাদ্রিদের কোচের সঙ্গে মহাব্যবস্থাপকের সম্প্রতি মন-কষাকষি চলছে। এর জের ধরে তিনি রিয়ালই ছেড়ে যাওয়ার কথা ভাবছেন। মরিনহো তাঁকে রিয়ালের প্রথম একাদশের কাছে খুব একটা ঘেঁষতে দেন না—মন-কষাকষির কারণ এটাই।এল মুন্ডো দেপোর্তিভো পত্রিকাকে ভালদানো বলেছেন, মরিনহোর সঙ্গে কাজ করা অসম্ভব। সংবাদমাধ্যমে এরই মধ্যে গুঞ্জন উঠেছে, ভালদানোর জায়গায় রিয়ালের মহাব্যবস্থাপক হতে পারেন রিয়ালেরই সাবেক ডিফেন্ডার ফার্নান্দো হিয়েরো। ওয়েবসাইট।