মরিনহোকে লুকাকুর 'জবাব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহোর এখন একটু খারাপ লাগলেও লাগতে পারে। যাঁকে ক্লাব থেকে একরকম জোর করেই ধারে পাঠিয়ে দিয়েছেন, সেই রোমেলু লুকাকু এখন দুর্দান্ত ফর্মে। আর চেলসির স্ট্রাইকাররা গোলের জন্য মরছেন মাথা খুঁটে। পরশু আবার লুকাকু জোড়া গোল করেছেন, এভারটন ৩-২ গোলে হারিয়েছে নিউক্যাসলকে।
ওয়েইন রুনিকে খুব করে চেয়েও আনতে পারেননি। শেষ পর্যন্ত মরিনহোকে আনতে হলো স্যামুয়েল ইতোকে। কিন্তু স্ট্রাইকার-সংকটের সমাধান তাতে মেলেনি। অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু সত্যি যে প্রিমিয়ার লিগের গত ৬ ম্যাচে চেলসির ইতো, তোরেস বা ডেম্বা বাদে কেউই গোল পাননি! আর দলবদলের শেষ দিনে যে লুকাকুকে ধারে পাঠিয়ে দেন এভারটনে, সেই লুকাকুই ঔজ্জ্বল্য ছড়াচ্ছেন মাঠে। মরিনহোকে জবাব দিচ্ছেন। গত দুই ম্যাচে করেছেন তিন গোল। ২০ বছর বয়সী বেলজিয়ান স্ট্রাইকারের প্রশংসায় পঞ্চমুখ এভারটন কোচ রবার্তো মার্টিনেজ, ‘সে শক্তিশালী এবং দারুণ পরিণত। কখনো কখনো সে অপ্রতিরোধ্যও।’ এএফপি।