মরিনহোকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানুয়েল পেলেগ্রিনি রীতিমতো খেপে গিয়েছিলেন। এতটাই যে ম্যাচ শেষে মাঠ ছেড়ে যাওয়ার সময় হোসে মরিনহোর সঙ্গে হাতও মেলাননি। হারের পর প্রতিপক্ষ কোচের এমন নর্তন-কুর্দন দেখতে কারই বা ভালো লাগে! স্ট্যামফোর্ড ব্রিজে গত সপ্তাহে সিটিকে ২-১ গোলে হারিয়ে মরিনহোর সেই উল্লাসটা দেখেছেন নিউ ক্যাসল কোচ অ্যালান পারডিউও। চেলসি কোচের সঙ্গে তাঁর সম্পর্কটা অবশ্য পেলেগ্রিনির মতো শীতল নয়, বরং বেশ উষ্ণ। সে কারণেই হয়তো গতকাল চেলসির বিপক্ষে ম্যাচের আগে রসিকতা করে মরিনহোকে হুমকি দিয়েছিলেন, তাঁর সামনে মরিনহো এভাবে নেচে উঠলে সোজা গিয়ে চড় মেরে দেবেন! চেলসি কোচ কি ভয় পেয়েছেন? ওয়েবসাইট।