প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্তুগালের এক অখ্যাত কিশোর। পাড়াগাঁয়ের ফুটবল ম্যাচে খেলতে গিয়ে নজরে পড়লেন হোসে মরিনহোর। সেই কিশোরকে সেখান থেকে তুলে এনে একসময় বিশ্বসেরা ফুটবলার হিসেবে তৈরি করেন মরিনহো। নাহ্, সত্যি নয়। বাচ্চাদের জন্য তৈরি একটি কার্টুনের গল্প। ‘হোসে মরিনহো অ্যান্ড দ্য স্পেশাল ওয়ানস’ নামে কার্টুনটির প্রথম পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং চেলসি কোচ। বলেছেন, এ কার্টুন দেখে শিশুরা একই সঙ্গে আনন্দ ও শিক্ষা দুটোই পাবে। কার্টুন সফল হলে নাকি মরিনহোর নামে বের হবে একটা মোবাইল অ্যাপ্লিকেশনও। ওয়েবসাইট।