মরিনহোর চুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্পেশাল ওয়ান’, ‘হ্যাপি ওয়ান’—হোসে মরিনহোর পরিচয়ের অভাব নেই। সব সময় আলোচনায় থাকা চেলসি কোচের নতুন একটা ‘প্রতিভা’র কথাও জেনে নিন। সেটার প্রমাণ পাওয়া গেছে বাসেলের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের সংবাদ সম্মেলনে। সবাই খেয়াল করলেন, মিলিটারি কায়দায় চুল ছেঁটে একদম ছোট করে ফেলেছেন মরিনহো। কেউ একজন সেটা মনে করিয়ে দিলে মরিনহোর সপ্রতিভ উত্তর, ‘আমি যেটা করেছি, সেটা সবাই পারে না। আয়নার সামনে নিজেই নিজের চুল কেটেছি। মাস দুয়েকের মধ্যেই আবার আমার চুল বড় হয়ে যাবে। অন্য অনেকের সেটা হয় না।’ শেষ কথাটা বলে কি কাউকে খোঁচা দিলেন? ওয়েবসাইট।