মরিনহোর প্রশংসায় জানেত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহো ইন্টার মিলান ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন দুই বছর হতে চলল। কিন্তু ইন্টারে এখনো তাঁর দীর্ঘ ছায়া। ইন্টারের খেলোয়াড়দের মনে এখনো মরিনহোর সশ্রদ্ধ আসন। রিয়ালের পর্তুগিজ কোচের প্রশংসা করে হাভিয়ের জানেত্তিই যেমন বললেন, মরিনহো সব সময়ই ইন্টারের ইতিহাসের অংশ হয়ে থাকবেন। মরিনহোর অবদান ইন্টার কোনো দিনই ভুলতে পারবে না। মরিনহো ইন্টারে অবিস্মরণীয়। পাশাপাশি ইন্টারের আর্জেন্টাইন অধিনায়ক এটাও মনে করিয়ে দিয়েছেন, তাঁদের কোচ এখন আন্দ্রেয়া স্ত্রামাচ্চিওনি। একসঙ্গে পথ চলতে নতুন কোচের প্রতি পূর্ণ সমর্থনই আছে তাঁর।২০০৮ সালে যোগ দিয়ে রিয়ালের ৪৯ বছর বয়সী কোচ ইন্টারকে দুটি লিগ ছাড়াও জিতিয়েছেন একটি কোপা ইতালিয়া ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। দ্বিতীয় মৌসুমে আবার ইতিহাসে প্রথমবারের মতো ‘ট্রেবল’ উপহার দেন ইন্টারকে। সেই মরিনহোই গত সপ্তাহে কথা প্রসঙ্গে জানিয়ে দেন, ইন্টার তাঁর বাড়ির মতো, আর বাড়িতে ফেরার সম্ভাবনা সব সময়ই থাকে।সাবেক কোচের কথার সূত্র ধরেই পরশু জেনোয়ার বিপক্ষে ৫-৪ গোলের নাটকীয় জয়ের পর জানেত্তির এই মরিনহো-প্রশস্তি, ‘তিনি ইন্টারে যা করেছেন, তাঁর সঙ্গে আমাদের যেসব স্মৃতি, তাতে তাঁর মতো একজনকে কেউ ভুলতে পারবে না।’ প্রসঙ্গ পাল্টে ইন্টারের আর্জেন্টাইন তারকা দ্রুতই বলতে শুরু করেন স্ত্রামাচ্চিওনি সম্পর্কে। দলের টানা ব্যর্থতায় কদিন আগেই ক্লদিও রানিয়েরিকে বরখাস্ত করে যুবদলের সাবেক কোচ আন্দ্রেয়া স্ত্রামাচ্চিওনিকে অন্তর্বর্তী দায়িত্ব দিয়েছে ইন্টার। যিনি অধিনায়ক জানেত্তির চেয়ে দুই বছরের ছোট!তবে বয়সে ছোট হলেও ৩৬ বছর বয়সী কোচের ওপর পূর্ণ আস্থাই আছে ৩৮ বছর বয়সী জানেত্তির, ‘তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধাই আছে। যদিও সে খুবই তরুণ, তবে তার ধারণা খুবই পরিষ্কার। আজকের (পরশু) ম্যাচটি তার জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। এটা ছিল তার অভিষেক ম্যাচ। ম্যাচের ফল এবং দলের পারফরম্যান্সে আমরা খুশি।’শিরোপার দৌড় থেকে আগেই ছিটকে পড়া ইন্টারের লক্ষ্য এখন চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া। কিন্তু তৃতীয় স্থানের দল লাৎসিওর চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে থেকে এখন তারা পয়েন্ট তালিকার ৭ নম্বরে। ওয়েবসাইট।