মরিনহোর প্রেমে নানি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি মৌসুমে গোল করেছেন ১০টি। আরও ১৮টি গোল করতে অন্যদের সহায়তা করেছেন। সতীর্থদের ভোটে সম্প্রতি নির্বাচিত হয়েছেন ক্লাবের বর্ষসেরা ফুটবলার। ওপরের তথ্য-উপাত্তগুলোই প্রমাণ করে, ম্যানচেস্টার ইউনাইটেডে (ম্যানইউ) বেশ ভালো আছেন নানি।হ্যাঁ, নানি ভালো আছেন। তবে তিনি মজে আছেন রিয়াল মাদ্রিদ ম্যানেজার হোসে মরিনহোর প্রেমে। নানির স্বপ্ন, একদিন না একদিন তিনি মরিনহোর প্রশিক্ষণে খেলবেনই।তাহলে কি ম্যানইউ ছেড়ে রিয়ালে চলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন নানি? এ প্রশ্নে নানির জবাব, ‘না, এ মুহূর্তে এমন কিছু ভাবছি না। ম্যানচেস্টার ইউনাইটেডে ভালো আছি আমি।’ ওয়েবসাইট।