মরিনহোর ভালোবাসা ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহোকে মনে করা হয় বিশ্ব ক্লাব ফুটবলের অন্যতম সেরা কোচ। পর্তুগাল, ইংল্যান্ড, ইতালি ঘুরে এখন তিনি স্পেনে। বিশ্বের অন্যতম সফল দল রিয়াল মাদ্রিদের দায়িত্বে। তবে মরিনহোর ভালোবাসার নাম কিন্তু রিয়াল মাদ্রিদ নয়। রিয়ালের পর্তুগিজ কোচের মনজুড়ে আছে ইংল্যান্ড! ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরে যাওয়ার জন্যই আকুলি-বিকুলি করছে মরিনহোর মন। তার মানে এই নয় যে, রিয়ালে কাজ অসমাপ্ত রেখেই পাড়ি জমাবেন ইংল্যান্ডে! ইন্টার মিলান থেকে একটা মিশন নিয়ে স্পেনে এসেছেন, রিয়ালকে জেতাতে চান লিগ ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা। রিয়ালের সঙ্গে তাঁর চুক্তিটা শেষ হবে ২০১৩-১৪ মৌসুমের শেষে। সে পর্যন্ত মরিনহো থাকবেন রিয়ালেই, ‘রিয়াল মাদ্রিদে আমি খুব সুখেই আছি। আমি এখানে কাজ করার সুযোগটা হারাতে চাই না। কিন্তু আমার ভালোবাসা ইংল্যান্ড। আমার পরের পদক্ষেপটি হবে সেখানে ফিরে যাওয়া। সম্ভব হলে দীর্ঘ সময়ের জন্যই যাব।’কোচ মরিনহোর উত্থান-যাত্রা পোর্তো হলেও কোচ হিসেবে প্রস্ফুটিত ইংল্যান্ডে। ২০০৪-২০০৭—তিন বছরেই সাদামাটা চেলসির খোলনলচে পাল্টে দিয়েছিলেন। তবে চেলসি নয়, মরিনহোকে ম্যানচেস্টার ইউনাইটেডে স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরি হিসেবেও দেখেন অনেকে। স্যার ফার্গির অবসরের পর নাকি মরিনহোর কাঁধেই উঠবে ম্যানইউর দায়িত্ব। তাহলে কি ম্যানইউতে এরপর চলবে মরিনহো-যুগ? ওয়েবসাইট।