মরিনহোর সবই ভুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহোর ট্যাকটিকসের সমালোচনাকারীর তালিকায় এবার যোগ হলো ইয়োহান ক্রুইফের নাম। ডাচ কিংবদন্তি বললেন, বার্সেলোনার বিপক্ষে একটাও ভালো সিদ্ধান্ত নিতে পারেননি রিয়াল মাদ্রিদ কোচ।আসলে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল কোচ মরিনহোর পৃথিবীটাই যেন ওলটপালট করে দিয়েছে! উয়েফার সমালোচনা করে পাঁচ ম্যাচের জন্য তো নিষিদ্ধ হয়েছেনই, ঘরে-বাইরে থেকে একের পর এক ছুটে আসা সমালোচনার তীরেও বিদ্ধ এই পর্তুগিজ। সর্বশেষ তীরটা ছুড়লেন বার্সার সাবেক খেলোয়াড় ও কোচ ক্রুইফ।চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দুই লেগই শুধু নয়, এবারের চারটি ‘এল ক্লাসিকো’তেই মরিনহোর কৌশলে অসন্তুষ্ট ক্রুইফ। এল পেরিওদিকো ডি কাতালনিয়ায় নিজের সাপ্তাহিক কলামে ডাচ কিংবদন্তি লিখেছেন, ‘তীব্র উত্তেজনাপূর্ণ চারটি ক্লাসিকো। শারীরিক দিকের চেয়ে মানসিকভাবেই বেশি ক্লান্তিকর ছিল। আর এটা হয়েছে প্রধানত মরিনহোর কারণে। এটা হয়তো এখন অতীত, কিন্তু মাঠ এবং মাঠের বাইরে মরিনহো একটাও সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। আমি মরিনহো এবং তাঁর বার্সেলোনা-বিরোধী মনোভাব নিয়ে এখন বেশি কিছু বলতে চাই না। তাঁর বার্সেলোনাকে থামাতে নেওয়া বিশেষ ট্যাকটিকসও এখন আমাদের কাছে অতীত।’বার্সেলোনার কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে ছিটকে পড়া রিয়াল মাদ্রিদ কিন্তু স্প্যানিশ লিগে গত কয়েকটা ম্যাচে দারুণ খেলেছে। সেই সূত্র টেনে এনে বার্সাকেই বাহবা দিলেন ক্রুইফ, ‘রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক লা লিগার পারফরম্যান্সই প্রমাণ করে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা অসাধারণ করেছে। মাদ্রিদ খুব সহজেই অ্যাথলেটিক বিলবাও, ভ্যালেন্সিয়া ও সেভিয়াকে অ্যাওয়ে ম্যাচে হারিয়েছে। কাজটা মোটেও সহজ ছিল না।’ ওয়েবসাইট।