মরিনহোর সবই ভুল বলছেন ক্রুইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন একটা সময় যে আসবে, সেটা যেন আগে থেকেই জানতেন। আগ্রহ নিয়ে ইয়োহান ক্রুইফ অপেক্ষা করছিলেন সেই দিনটার জন্য। যখন হোসে মরিনহোর রণকৌশল ভুল প্রমাণিত হবে। আজ যখন রিয়াল মাদ্রিদ কোণঠাসা, সেই সময় বার্সেলোনার সাবেক ‘ড্রিম টিম’-এর কোচ ক্রুইফ বলছেন, মরিনহোর ফুটবল-দর্শনের পুরোটাই নাকি ভুল!‘ওর নেতিবাচক কৌশলের এমন একটা পরিণতি অনিবার্য। ও মনে করে, ওর কোচিং পদ্ধতিটাই সঠিক। সেটার পক্ষে দাবি হিসেবে সে অতীতের ফলাফল এনে হাজির করে। কিন্তু আমি বিশ্বাস করি, এটা ভুল’—বলেছেন এই ডাচ কিংবদন্তি। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের সঙ্গে মরিনহোর ফল-নির্ভর ফুটবল-দর্শন যে মানায় না, সেটা অনেকবারই বলেছেন। আবারও বললেন, ‘মাদ্রিদে যা হচ্ছে তাতে আমি মোটেও বিস্মিত নই। আপনার দর্শনই যদি হয় বড় খেলোয়াড়দের সই করিয়ে তাদের দিয়েই জুয়া খেলা, এমনটা সব সময়ই ঘটবে।’বার্সার আজকের শক্তির মূলে আছে তাদের যুব একাডেমি লা মাসিয়া। মেসি-জাভি-ইনিয়েস্তা-পুয়োল-পিকে এঁরা সবাই একাডেমিরই ছাত্র ছিলেন। এই একাডেমির স্বপ্নদ্রষ্টা ছিলেন ক্রুইফ। রিয়ালকেও তাদের যুব একাডেমিতে বেশি বিনিয়োগের পরামর্শও দিলেন বার্সাকে টানা চারটি লিগ জেতানো এই কোচ। ওয়েবসাইট।