মরিনহোর ‘অবিশ্বাস্য’ অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনয়ের ধার তিনি ধারেন না। পোশাকি ভদ্রতাও ধাতে নেই। নিজেকে সদম্ভে ‘স্পেশাল ওয়ান’ ঘোষণা করা হোসে মরিনহো এবার বলছেন, স্প্যানিশ লিগ জিতিয়ে যে বৃত্ত তিনি পূর্ণ করলেন, সেই অর্জন সত্যিই অবিশ্বাস্য!এর আগে পর্তুগিজ, ইংলিশ আর ইতালিয়ান লিগ জেতানো মরিনহো এবার স্প্যানিশ লিগ জিতিয়েছেন রিয়াল মাদ্রিদকে। ইউরোপের শীর্ষ চারটি লিগ জেতার কীর্তি আর কোনো কোচেরই নেই। স্প্যানিশ দৈনিক এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মরিনহো বলেছেন, লক্ষ্য পূরণ হলো তাঁর, ‘শীর্ষ তিনটি লিগ জেতার কীর্তি আর কোনো কোচের নেই। এটা করার লক্ষ্য ছিল আমার। পেশাদারি এবং ব্যক্তিগত দুটি দিক দিয়েই এটি অবিশ্বাস্য এক অর্জন।’ এএফপি।