মরিনহোর 'দুই জয়'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গালভরা নাম—ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ। আসলে এটি প্রাক্-মৌসুম প্রস্তুতি টুর্নামেন্ট ছাড়া আর কিছু নয়। এবং এতে নিজ নিজ ম্যাচ জিতে প্রস্তুতি ভালোভাবেই সেরে নিল রিয়াল মাদ্রিদ ও চেলসি। ইউনিভার্সিটি অব ফিনিক্স স্টেডিয়ামে রিয়াল ৩-১ গোলে হারিয়েছে মেজর লিগ সকারের লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে। সাবেক দল ইন্টার মিলানের বিপক্ষে ২-০ গোলে জিতেছে কোচ হোসে মরিনহোর এখনকার চেলসি।
রিয়াল মাদ্রিদ জিতেছে সহজেই। ১৫ মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল। কার্লো আনচেলত্তির দলের বাকি গোল দুটি দ্বিতীয়ার্ধে (৫১ ও ৭৪ মিনিট), দুটিই করিম বেনজেমার। ৬৩ মিনিটে হোসে ভিয়ারিয়াল গ্যালাক্সির হয়ে শোধ করেন একটা গোল।
লুকাস অয়েল স্টেডিয়ামে চেলসি এগিয়ে গিয়েছিল ১৩ মিনিটে অস্কারের গোলে। ২৯ মিনিটে ব্যবধান বাড়ান বেলজিয়ান উইঙ্গার এডেন হ্যাজার্ড। এএফপি।