মরুর দেশে পাকিস্তান-শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাহোর হামলার প্রায় আড়াই বছর পর আবারও টেস্ট ক্রিকেটে মুখোমুখি পাকিস্তান ও শ্রীলঙ্কা। আজ নিরপেক্ষ ভেন্যু আবুধাবিতে শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এর আগে একবারই দল দুটি নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলেছে। ১৯৯৯ সালে ঢাকায় এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের সেই ফাইনালে শ্রীলঙ্কাকে ১৭৫ রানে হারিয়েছিল পাকিস্তান।দুই বছর ধরেই টেস্ট ক্রিকেটে ক্রান্তিকাল চলছে দল দুটির। শীর্ষ দলগুলোর বিপক্ষে লড়তে খাবি খাচ্ছে তারা। চোট এবং নিষেধাজ্ঞায় মূল বোলারদের হারিয়ে ফেলা পাকিস্তান গত দুই বছরে টেস্টে জিতেছে শুধু নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে। হেরেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে মুরালিধরনের বিদায়ের পর টেস্ট ক্রিকেটে জয়টা যেন অধরা হয়ে গেছে শ্রীলঙ্কার জন্য। এ সময়ে খেলা ছয়টি টেস্টেই তাদের বোলিং আক্রমণ কখনোই প্রতিপক্ষের জন্য হুমকি হতে পারেনি।পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক এরই আগের সফরে জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া সিরিজ জয়কে নিচ্ছেন অনুপ্রেরণা হিসেবে। এই জয়ের ধারাবাহিকতাই ধরে রাখতে চান পাকিস্তান অধিনায়ক। এ জন্য অবশ্য তাঁকেই নেতৃত্ব দিতে হবে সামনে থেকে। সেটা তিনি দিচ্ছেনও। অধিনায়ক হওয়ার পর আট টেস্টে ৭৮.২২ গড়ে ৭০৪ রান করেছেন মিসবাহ। অন্যদিকে পেস বোলিংয়েই নিজেদের ভবিষ্যৎ দেখছেন লঙ্কান অধিনায়ক তিলকারত্নে দিলশান। পাঁচ পেসার ও দুই স্পিনার নিয়েই আরব আমিরাত এসেছে শ্রীলঙ্কা। তবে চোটে শামিন্দা ইরাঙ্গাকে হারানোটা একটা আঘাত। তাই যাঁদের নিয়ে এসেছেন তাঁদের ওপরই ভরসা রাখছেন দিলশান।আবুধাবির প্রথম টেস্টের পর দুবাইয়ে (২৬-৩০ অক্টোবর) ও শারজায় (৩-৭ নভেম্বর) হবে পরের দুটি টেস্ট। এর পর রয়েছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ। ওয়েবসাইট।