মর্টনই প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যুর চেয়ে হূদয়বিদারক আর কী হতে পারে! কিন্তু ক্রিকেট খেলাটা এমন যে মৃত্যুও স্থান করে নেয় রেকর্ডের পাতায়। যেমন রেকর্ড বইয়ে ঢুকে গেলেন রুনাকো মর্টন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা প্রথম ক্রিকেটার যিনি চলে গেলেন পৃথিবী ছেড়ে। ওয়ানডে ক্রিকেটারদের মধ্যে প্রথম পৃথিবীর মায়া কাটিয়েছিলেন যিনি, তাঁর মৃত্যুও হয়েছিল সড়ক দুর্ঘটনায়, ডন প্রিঙ্গল। মৃত্যুবরণ করা প্রথম টেস্ট ক্রিকেটার ফ্রেড গ্রেস। ১৮৮০ সালে একমাত্র টেস্ট খেলার মাত্র ১৪ দিন পর নিউমোনিয়ায় মারা যান বিখ্যাত গ্রেস ভাইদের কনিষ্ঠতম ফ্রেড। ১৯৭৫ বিশ্বকাপে দুটি ম্যাচ খেলা প্রিঙ্গল মারা যান সবশেষ ওয়ানডে খেলার ১১২ দিন পর। এ ক্ষেত্রে সবচেয়ে ‘এগিয়ে’ একজন, যাঁর মৃত্যুও সড়ক দুর্ঘটনায়। ২০০২ সালে ২৩ মার্চ বেন হোলিওক মারা গিয়েছিলেন সবশেষ ওয়ানডে খেলার মাত্র ৫৪ দিন পর!