মর্মান্তিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের পর এবার ফুটবল-সহিংসতায় দুজনের প্রাণ গেল আর্জেন্টিনায়। রোজারিও সেন্ট্রাল ক্লাবের সমর্থকদের গুলিতে নিহত হয়েছেন নিওয়েল’স ওল্ড বয়েজ ক্লাবের দুই সমর্থক। আহত হয়েছেন একই গাড়িতে থাকা এক মহিলা ও নয় বছরের একটি মেয়ে। পরশু রাতের এ ঘটনার আগে মোটরসাইকেল আরোহী ঘাতকদের সঙ্গে গাড়িটির চালকের কথা-কাটাকাটি হয়েছিল। এএফপি।